ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের অভিনব জালিয়াতি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনে নির্ধারিত সীমার চেয়ে এই শেয়ার দ্বিগুণের ওপরে। ক্ষমতার অপব্যবহার, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রণসহ বেশ কিছু অভিযোগও আনে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের আর্থিক খাতে আস্থার প্রতীক হিসেবে সামনের কাতারে বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি। এক সময়ের রুগ্ণ এই প্রতিষ্ঠান, ঘুরে দাঁড়িয়েছে উপযোগী নীতির বাস্তবায়ন, স্বচ্ছতা আর জবাবদিহিতায় ভর করে। তবে, সেখানেই যেনো এখন নিয়ম ভাঙার খেলায় মেতেছেন প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ওপর নিরীক্ষা চালায় কেন্দ্রীয় ব্যাংক। এতে উঠে আসে, ব্যাংক কোম্পানি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, একক পরিবারে সীমার দ্বিগুণের বেশি শেয়ার ধারণের প্রমাণ। বলা হয়, ব্যাংকটিতে শওকত আলী চৌধুরী সরাসরি শেয়ার রয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। এর বাইরে পরোক্ষভাবে আরও সাড়ে ১০। ফলে, সব মিলিয়ে তাঁর মালিকানা প্রায় ২১ শতাংশ। অথচ, আইন অনুযায়ী, এই হার থাকার কথা সর্বোচ্চ ১০ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, নিজ নামের বাইরে থাকা সাড়ে ১০ শতাংশ শেয়ার কব্জা করেন বেনামি প্রতিষ্ঠান বানিয়ে। সে রকমই একটি আরুশা অ্যান্ড কোম্পানি। অস্তিত্ব না থাকলেও, ২০০২ সালে যার নামে কেনা হয় প্রায় ৮ কোটি টাকার ৭ লাখ ১৮ হাজার শেয়ার। পরে, ধারাবাহিকতা ও কার্যক্রম বিশ্লেষণ করে, শওকত আলীকে সেই প্রতিষ্ঠানের মূল মালিক হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয় নিয়ন্ত্রক সংস্থা।

অভিযোগে বলা হয়, বেনামি প্রতিষ্ঠানের তালিকায় আরো আছে নমরিন এন্টারপ্রাইজ, নমরিন পাওয়ার, জেডএস হোল্ডিং, জেডএন এন্টারপ্রাইজ ও আনিকা সিকিউরিটিজ। এসব প্রতিষ্ঠানের শেয়ার হিসাব করলে শওকত আলী চৌধুরীর মোট মালিকানা দাঁড়ায় ২১ দশমিক ১০ শতাংশে দাঁড়ায়। তবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে হিসাব আসে ২০ দশমিক ৪৮ শতাংশের।

শুধু শেয়ার জালিয়াতি নয়, শিল্পঋণ ও বন্ডেড সুবিধার আওতায় মাল্টি সাফাহ ব্যাগস লিমিটেডের নামে আমদানি করা হয় মার্সিডিজ-বেঞ্জ এএমজি জি-63 মডেলের গাড়ি। তবে, সেই প্রতিষ্ঠানের কাউকে চিহ্নিত করা যায়নি পরিদর্শনে।

শওকত আলী চৌধুরীর সেন্ট কিটস অ্যান্ড নেভিসের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট থাকার অভিযোগও তদন্তে আসে। তবে যাচাই করার মতো প্রয়োজনীয় নথি না থাকায় অভিযোগটি নিশ্চিত হতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা।

 

একাত্তর/এআরএস
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর