৩০ বলে অভিষেকের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

৯টি চার ও ১১টি ছক্কা!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই ব্যাটারের মাত্র ৩০ বলের রুদ্রমূর্তি সেঞ্চুরিতে ভর করে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ভারত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আফগান বোলিং আক্রমণকে রীতিমতো তছনছ করে দেন ২৬ বছর বয়সী অভিষেক। ছক্কা হাঁকিয়ে ৯৯ রান স্পর্শ করার পর ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেই তিনি পিচে বসে পড়েন বিখ্যাত ‘ধ্যান’ ভঙ্গিতে। রাশিদ খানের বলে আউট হওয়ার আগে মাত্র ৩৪ বলে খেলে যান ১০৮ রানের এক তাণ্ডবময় ইনিংস, যা সাজানো ছিল ৯টি চার ও ১১টি ছক্কায়।

এর মধ্য দিয়ে অভিষেক ভেঙে দেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৩৩ বল) ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের (৩৩ বল) যৌথ রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে দ্রুত সেঞ্চুরি আছে কেবল আইসিসির সহযোগী দেশের দুই ব্যাটার, এস্তোনিয়ার সাহিল চৌহান (২৭ বল) ও তুরস্কের মুহাম্মদ ফাহাদের (২৯ বল)।

অভিষেক ও সঞ্জু স্যামসনের (৫০) ১৪২ রানের ঝড়ো উদ্বোধনী জুটিতে ভর করে ভারত ২২১ রান তোলে, যদিও শেষ ১০ ওভারে আফগান বোলাররা কিছুটা লাগাম টানতে সক্ষম হয়েছিল। তবে ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৪.১ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ভারতের হয়ে স্পিনার অক্ষর প্যাটেল নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন। পেসার নীতিশ কুমার রেড্ডি ২৫ রানে ৩টি এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোই নেন ৩টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এই রোমাঞ্চকর সিরিজ শেষে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে অংশ নিতে নাগোয়া-আইচির উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল।

তথ্যসূত্র: আল জাজিরা

 

একাত্তর/এআরএস
ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই-ভোল্টেজ ড্রামা মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ! আর চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে উত্তেজনার পারদ কোথায় চড়ে, তা আবারও প্রমাণ করলো ক্রিকেট সমর্থকরা।...
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাটার ও স্লোয়ারের জাদুতে ব্যাটসম্যানদের নাচানো বাংলাদেশি পেস বোলিংয়ের বরপুত্র মুস্তাফিজুর রহমান এবার মাতাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি...
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের ফোয়ারা ছোটানোর মাত্র পাঁচ দিন পরই সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে ক্রাইস্টচার্চের শিশিরভেজা রাতে এক অবিশ্বাস্য টি-টোয়েন্টি রোমাঞ্চ উপহার দিল ভারত। নিউজিল্যান্ডের গড়া ২২৫...
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর