ভুল জাতীয় সঙ্গীতে স্তম্ভিত দক্ষিণ কোরীয় হকি দল

এশিয়ান গেমসে মহানটক!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

জাপানে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে নামার ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর ও গোলমেলে পরিস্থিতির মুখে পড়ল দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দল। ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিজ দেশের জাতীয় সঙ্গীতের বদলে বাজিয়ে শোনানো হলো তাদের ঘোর শত্রু উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত!

জাপানের গিফু শহরের গ্রিন স্টেডিয়ামে যখন উত্তর কোরিয়ার সুর বেজে ওঠে, তখন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা রীতিমতো হতবাক হয়ে চারদিকে তাকাতে শুরু করেন। আয়োজকদের এই মারাত্মক ভুল চোখে পড়ার পরপরই অবশ্য স্টেডিয়ামের দায়িত্বে থাকা ঘোষক দ্রুত মাইকে ক্ষমা চেয়ে নেন।

মাইক্রোফোনে তিনি বলেন, আমরা সত্যিই অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা চাইছি। রিপাবলিক অব কোরিয়ার জাতীয় সঙ্গীতের স্থানে ভুলবশত অন্য একটি গান বাজানো হয়ে গেছে। আমরা সত্যি অনুপ্ত।" অবশ্য এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের প্রভাব মাঠের খেলায় পড়তে দেননি দক্ষিণ কোরীয় খেলোয়াড়েরা; ম্যাচটিতে তারা বাংলাদেশকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে।

কোরীয় যুদ্ধের (১৯৫০-১৯৫৩) পর কোনো শান্তি চুক্তি না হওয়ায় কাগজে-কলমে দুই কোরিয়া আজও যুদ্ধাবস্থায় রয়েছে। সেই সামরিক ও রাজনৈতিক বৈরিতার কারণে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত ও জাতীয় প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধ।

ফলে এই ধরণের ভুল ক্রীড়াঙ্গনে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়। এশিয়ান গেমস আয়োজক কমিটি অবশ্য তাৎক্ষণিকভাবে এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

জাপানে চলতি এশীয় গেমসের অব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার অভিযোগ কেবল এটিই নয়। এর আগে বাসস্থানের ছোট রুম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশটির বাস্কেটবল খেলোয়াড়েরা। পাশাপাশি যাতায়াত ব্যবস্থার চরম বিশৃঙ্খলার কারণে পুরুষ ফুটবল দলের প্রস্তুতিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে অভিযোগ এনেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

একাত্তর/এআরএস
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
বয়স ৫৯? যেখানে সাধারণ মানুষ অবসরের পর নাতি-নাতনি নিয়ে নাতিদীর্ঘ গল্প ফাঁদেন বা আরামকেদারায় দিন কাটান, সেখানে তিনি বুট পায়ে মাঠে নেমে প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছেন! বলা হচ্ছে জাপানি ফুটবলের জীবন্ত...
ফুটবল মাঠে হার-জিত তো থাকবেই, কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সাবেক কোচ হং মিউং-বোর পরিণতি যেন হার-জিতের সীমানা ছাড়িয়ে এক চরম উত্তেজনাকর থ্রিলারে পরিণত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দলের...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর