গাজীপুরের কালীগঞ্জে ন্যাশনাল জুটমিলের পাওয়ার ষ্টেশনে চারজন নিরাপত্তা রক্ষীকে বেঁধে মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মোবাইল ফোন, টর্চলাইটসহ প্রায় কমপক্ষে ১০ লাখ টাকা মূল্যের ক্যাবল লুট করেছে ডাকাত দল।
বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে অবস্থিত ওই জুটমিলের কর্মরত নিরাপত্তা রক্ষী মোতালেব ও নজরুল জানায়, রাত আনুমানিক দু'টার দিকে মিলের দেয়াল টপকে ডাকাতদল ভেতরে ঢোকে। এরপর নজরুল, ইব্রাহীম, দেলোয়ার ও ফরিদকে ডিউটিরত অবস্থায় ধারালো অস্ত্রের মুখে হাত, পা, চোখ ও মুখ বেঁধে তাদের টর্চ লাইট, লাঠি ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: মোবাইলে লুডু খেলা নিয়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা
পরে সাব স্টেশনের ও জেনারেটরের ক্যাবলগুলো কেটে নিয়ে পালিয়ে যায়। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসল ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
একাত্তর/এসজে
