পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের আকস্মিক অভিযান

অনিয়ম ও দালালচক্রের থাবা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট প্রতিনিধিদল এই অভিযান চালায়।

পরিদর্শনের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত নানা অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র তলব করেছেন দুদকের কর্মকর্তারা।

অভিযানকালে হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে বিকল্প জেনারেটর ব্যবস্থার সার্বিক পরিস্থিতি এবং রোগীদের দেওয়া খাবারের মান পর্যালোচনা করা হয়। একই সঙ্গে হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালচক্রের সক্রিয় উপস্থিতি পর্যবেক্ষণ করে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

বিশেষ করে ডেঙ্গু রোগীদের সেবার ধীরগতি নিয়ে রোগীদের মনে জমে থাকা ক্ষোভের বিষয়টি তুলে আনে দুদক। সাধারণ রোগীদের অভিযোগ, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ তিন থেকে চার দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের সময় পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল সংকট কাটে নি এবং সব কার্যক্রম পুরোপুরি চালুর জটিলতা রয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না।

তবে আগামীতে ২৪ ঘণ্টার মধ্যে যেন ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়, সেই উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষ নেবে বলে আশ্বস্ত করেছে।

এছাড়া ডেঙ্গু ওয়ার্ডের অনেক রোগীই সরকারি খাবার পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে দুদক জানায়, ভবনটি ২৫০ শয্যা অনুযায়ী ব্যবহৃত হলেও সরকারি বরাদ্দ এখনও আটকে আছে ১০০ শয্যার বাজেটে। ফলে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বাধ্য হয়েই সব রোগীকে খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশেই পিরোজপুর জেলা হাসপাতালে এই এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়েছে। টেস্টের প্রক্রিয়াকরণ, দালালের দৌরাত্ম্য, খাবারের মান ও জেনারেটর পরিচালনাসহ সামগ্রিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলোর সত্যতা ও দুর্নীতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের এই এনফোর্সমেন্ট অভিযানের বিষয়ে কথা বলতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

একাত্তর/এআরএস
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর