বরগুনায় স্বর্ণ ও চাল ব্যবসায়ীর বাসায় ডাকাতির হুমকি দিয়ে চিরকুট

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে কার্টুন আকৃতির একটি ছবিও আঁকা ছিলো।

রোববার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে ব্যবসায়ী জুয়েল তালুকদার, অমল কৃষ্ণ তালুকদার ও শংকর তালুকদারের বাসার সামনে এসব চিরকুট পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুয়েল তালুকদার পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী। অমল কৃষ্ণ তালুকদার সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী। আর শংকর তালুকদারও একজন বড়ো চাল ব্যবসায়ী।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার। তিনি বলেন, চিরকুট পাওয়ার পর বিষয়টি বরগুনা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটুয়াখালী এসআরবি-৮-কে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি চিরকুট রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

চাল ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, আমি জানি না। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দকেও জানিয়েছি। তারা বলেছেন, কোনো সমস্যা নেই।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। কে বা কারা চিরকুটগুলো রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই বাসাগুলোর নিরাপত্তার বিষয়েও পুলিশ সজাগ রয়েছে।

একাত্তর/এসি
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 
আর্থিক অসচ্ছলতা জয় করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার মেধাবী শিক্ষার্থী কণা রানী। তবে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সঙ্কট তার সামনে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছিলো।...
বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে (এমওয়াই-জিইও ২০২৬) অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দলীয়ভাবে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের...
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত আটটা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে...
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট...
সফল উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিলো এবারের এসএমই ফেয়ার। মাত্র পাঁচশো কিংবা ৩ হাজার টাকার স্বল্প পুঁজিতে তাদের কেউ কেউ গড়ে তুলেছেন সম্ভাবনার নতুন দিগন্ত। সেসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর