ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে রেকর্ড দরপতন হয়েছে ইরানের মুদ্রা রিয়ালের। শনিবার (২৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ৩০ লাখ রিয়াল। শুক্রবারও প্রতি ডলারের দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

গত কয়েক বছরে ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে ইরানের মুদ্রা। ২০২৪ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় প্রতি ডলারের দাম ছিল প্রায় ৬ লাখ ৯০ হাজার রিয়াল। ২০২৫ সালের মার্চে তা প্রথমবার ১০ লাখ ছাড়ায়। চলতি বছরের আগস্টে ডলারের বিপরীতে রিয়ালের দর ২০ লাখের নিচে নেমে যায়।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটির মুদ্রার মান ৯০ শতাংশের বেশি কমেছে।

এদিকে, চলতি বছরের জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি মাসে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন ঠেকাতে 'টাস্কফোর্স আয়রন গেট' নামে নতুন উদ্যোগও নেয় ওয়াশিংটন।

মুদ্রার দরপতনের পাশাপাশি মূল্যস্ফীতিও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য আগামী কয়েক মাসের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, রাজনৈতিক পরিস্থিতি ও বাজারের প্রত্যাশাও মুদ্রাবাজারে প্রভাব ফেলছে।

অন্যদিকে, মুদ্রার আরও দরপতনের আশঙ্কায় নিজেদের সঞ্চয় সুরক্ষিত রাখতে অনেক ইরানি ডলার ও স্বর্ণ কিনছেন। এতে বাজারে ডলারের চাহিদাও বাড়ছে।

একাত্তর/এফআর
যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া।
বিশ্ববাজারে টানা দরপতনের মুখে পড়েছে স্বর্ণ । একদিকে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা।
বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থানের পর এবার দীর্ঘ মন্দার আশঙ্কা। সর্বোচ্চ দামের পুরনো রেকর্ড ভাঙতে আরও দুই বছর অপেক্ষা করতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাকস।
অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে।
যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া।
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ইজি বাইক এবং খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) উদ্যোগে...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের সংলাপে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরপেক্ষ প্রশাসন,...
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে তিন আরোহীসহ একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সামরিক বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর