দেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬ পিএম

তাক লাগানো খবরটি সবার আগে একাত্তরকে জানালেন উদ্যোক্তা সাজেদুর রহমাননিজেই। বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি করেছেন ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট- মুশিদ্য ডিপেন্ডেবল’। আর কাজটি করছেন পাঁচ মাসেরও কম সময়ে, মাত্র আটজন প্রোগ্রামার দিয়ে।

এরিমধ্যে গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়েনির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহিম। হাউজাট গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতেমাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে।

আর এই বিরাট কর্মযজ্ঞের খবর পৌঁছে গেছে আইসিটি প্রতিমন্ত্রীর কাছে।দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন আশাবাদ দেখছেন তিনি।

যেভাবে তৈরি হলো গেমিং অ্যাপটি

উদ্যোক্তা কাজী সাজেদুর রহমানের পড়াশোনা মূলত কম্পিউটার বিজ্ঞানে।কিন্তু প্রবল আগ্রহ খেলাধুলায়। বিপরীতমুখী দুটো বিষয়কে পেশাগত জীবনে এক করতে চেয়েছেনবহুবার।

সেই লক্ষ্যে তৈরি করেছেন কেপিসি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানও। কিন্তুপ্রতিবারই সেটা না হয়ে তৈরি হয়ে গেছে নতুন কিছু। কখনো কাগজের গ্লাস তৈরি করেছেন, সেটিআবার অনলাইন-অফলাইনে সাড়াও ফেলেছে।

কখনো এই শহরের মানুষের জন্য গ্রামীণ স্বাদের চুঁইঝাল মাংস পৌঁছে দিয়েছেনঘরে ঘরে; সেখানেও তৈরি হয়েছে নতুন বাজার। এমন একাধিক ব্যতিক্রমী ধারণা তাঁকে এনে দিয়েছেজাতীয় পর্যায় থেকে উদ্যোক্তা সম্মাননা পুরস্কারটিও। আর গণমাধ্যমও সেসব সাফল্যের খবরদেখিয়েছে বড় আকারে। কিন্তু তাতে কি? আক্ষেপের জায়গাটি যে তখনও ছিলো। 

image

অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান

পড়াশোনার বিষয়ের সাথে খেলাকে জুড়ে দেওয়ার ভাবনাটি নিয়ে কাজ করতে করতেহঠাৎ পেয়ে গেলেন আইডিয়া। সামনে যেহেতু টি-টুয়েন্টি বিশ্বকাপ। মাঠে থাকবে বাংলাদেশ দল।যদি এমন করা যায় যে পুরো বাংলাদেশ টিমের সাথে সমর্থকরাও থাকবে ভার্চুয়ালদুনিয়ায়, নিজের পছন্দের ক্রিকেটারের অবয়ব নিয়ে জার্সি পরে নেমে যাবে মাঠে, কেমন হয়?

আইডিয়া পেটেন্ট করে কাজে নেমে পড়লেন সাজেদুর রহমান। প্রথমেই চুক্তিকরলেন আরেকটি আইটি প্রতিষ্ঠান টারটেল সলিউশনসের সাথে।

ওদিকে ছেলেবেলা থেকেই কাছের মানুষ মুশফিকের সঙ্গেও সাথেও শেয়ার করলেনআইডিয়াটা। মুশফিকের উচ্ছ্বাস আর উৎসাহে কাজের গতি বেড়ে গেল কয়েকগুণ।

আট জন প্রোগ্রামারের রাত দিনের পরিশ্রমে ভর করে পাঁচ মাসের কম সময়েতৈরি হয়ে গেল গেমিং অ্যাপ ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’।

যা আছে এই গেমে

মুশফিকুর রহিমের লিজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটিতৈরি। সে হিসেবে বলা যায় তিনিই এর ব্র্যান্ড এম্বাসেডর।

লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবেরমুশফিকের উপস্থিতি। সাথে আছে হাইডেফিনেশন গ্রাফিক্সে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার।

যিনি গেমটি ডাউনলোড করলেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুররহিম। ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশান এখানে যুক্ত করাহয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে। জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লিজেন্ডারিমোড।

জেনারেল মোডের বৈশিষ্ট্য হল এখানে একজন ইউজার বেছে নিতে পারবেন প্রতিপক্ষদেশ; যার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন মুশফিক হয়ে।

image


এক্ষেত্রে তিনি বেছে নিতে পারেন পছন্দের টুর্নামেন্ট, খেলার মাঠ। আছেদিন-রাতের ম্যাচ, আবহাওয়া, টস, রিভিউ সিস্টেম, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত এবং ধারাভাষ্যকারেরবর্ণনা।

সব মিলে শতাধিক অপশন আর ফাংশন। ঘরে বসে মাঠের অনুভূতি দেবার জন্য যুক্তকরা হয়েছে হাইডেফিনেশন গ্রাফিক্স।

গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে। বিশ্বের বিভিন্নপ্রান্তে অনলাইনে থাকা বন্ধুদের নিয়ে সেখানে চার বা আট জনের টিম তৈরি করা যাবে।

তারা নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে এবংচাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে।

তবে হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডাবলের সবচেয়ে আকর্ষনীয় মোড হলো লিজেন্ডারিমোড। তারকা মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে এমন অনেক ম্যাচ খেলেছেন যেখানে তিনি প্রায়হেরে যাওয়া ম্যাচটি একাই জিতিয়ে এনেছেন।

লিজেন্ডারি মোডে একজন ইউজার এমন একটি জায়গা থেকে খেলা শুরু করবেন যেখানথেকে জিতে আসা বেশ কঠিন। কঠিন সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে তাকে মুশফিক হয়ে মাঠে নামতেহবে। রিয়েল টাইম ক্রিকেটের সাথে মিল রেখেই ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমটি খেলাযাবে অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই।

হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডাবল- এর উদ্যোক্তা সাজেদুর রহমান জানান,মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে এর একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করাহয়। ফলাফল, মাত্র ২৪ঘন্টায় এক লক্ষ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হলো। এক সপ্তাহে৫০ লক্ষ বার খেলা হয়েছে গেমটি।

কেন মুশফিকুর রহিম?

হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল- এর উদ্যোক্তা সাজেদুর রহমান জানান,বেশ কয়েকটি কারণে মুশফিকুর রহিমের এখানে যুক্ত হওয়া।

প্রথমত, সম্পর্কটি বহু পুরোনো আর এই গেমটি নিয়ে মুশফিকের আগ্রহ। জিম্বাবুয়েসফরের ব্যস্ততার মাঝেও তিনি এমওইউ স্বাক্ষর করে দেশে পাঠিয়ে দেন।

এছাড়া মুশফিকের এক কোটি ৩০ লাখের বেশি ফেসবুক ফলোয়ার, ১৪ লাখের বেশীটুইটার ও ১৩ লাখের বেশি ইস্টাগ্রাম ফলোয়ার গেমটাকে পৌঁছে দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

পাশাপাশি এই গেমিং অ্যাপের ব্যবসায়ীক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনেও।সাথে সম্ভব হবে বাংলাদেশের ক্রিকেটের সাথে বিশ্বকে আরো বেশি সম্পৃক্ত করা।

image


বাইরের দেশে লিজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে, যেমন শচীন টেন্ডুলকারকেনিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট, অস্ট্রেলিয়াতে ম্যাথুহেডেইনকে নিয়েও আছে গেমিং অ্যাপ।

সেই বিবেচনায় বাংলাদেশেও ক্রিকেটের লিজেন্ড এরইমধ্যে তৈরি হয়েছে,যাদেরমধ্যে মুশফিকুর রহিমও একজন। গেমিং অ্যাপের সাথে এই ক্রিকেটারের যুক্ত হওয়ার এটাও একটাবড় কারণ।

আইসিটি প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল- গেমিং অ্যাপটির খবর পৌঁছে গেছে তথ্যও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছেও। কথা দেন নিজেই এই গেমিং অ্যাপটির উদ্বোধনেথাকবেন।

জুনাইদ আহমেদ পলক একাত্তরকে বলেন,অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়নডলারের গেমিং -এর বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

image


এজন্য এরইমধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনেরপাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাও দিচ্ছে।

দেশে এখন চাকুরি খোঁজা প্রজন্ম থেকে চাকুরী দাতা প্রজন্ম তৈরি হচ্ছেজানিয়ে পলক বলেন, ‘সব ক্ষেত্রেই উদ্ভাবন আর উদ্ভাবনী ধারণা দিয়ে এই শিল্পকে যে জায়গায়নিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা, সেটা আসলেই অনুপ্রেরণাদায়ক’।

তরুণদের উপর ভর করেই মাত্র ১২ বছরে শ্রম-নির্ভর অর্থনীতি থেকে দেশএখন মেধা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির জগতে প্রবেশ করেছে বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী।

আনুষ্ঠানিক যাত্রা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে যাবার আগেইউদ্বোধনের কাজটি শেষ করতে চান তিনি।

১ অক্টোবর হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল” এর যাত্রা শুরু হচ্ছে। গেমিংঅ্যাপটির উদ্বোধনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মুশফিকুর রহিমের পাশাপাশিথাকবেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম।

থাকবেন গেমিং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি এন্টারপ্রাইজেরচেয়ারম্যান কাজী সাজেদুর রহমান এবং টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম। 

image


গেমিং অ্যাপটির নির্মাতার জানান, বাইরের দেশের কয়েকটি প্রতিষ্ঠানেরসাথে কথা চলছে; খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সাথে ভার্চুয়াল রিয়েলিটিবা ভিআর মোড সংযোজন করা হবে। তখন এটি আরো উপভোগ্য হয়ে উঠবে।


একাত্তর/আরএইচ

যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
প্রযুক্তি দুনিয়ার আজ সর্বাধিক আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। পদার্থবিদ্যায় এবারের নোবেল পুরস্কারও গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা দুই শীর্ষ বিজ্ঞানীর হাতে। মানুষের মস্তিষ্কের মধ্যে...
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি সাহারা মরুভূমি। কিন্তু আশ্চর্যজনকভাবে মরুর বুকে সবুজের চিহ্ন দেখতে পেয়েছে নাসা। সংস্থাটির দাবি, ভারী বৃষ্টিপাতের ফলে সাধারণত অনুর্বর সাহারা মরুভূমি জুড়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর