হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১,২৬৯

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম রোগের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে কেবল ঢাকা বিভাগেই চারজন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিলেট ও খুলনায় একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৯ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ১৬৪ জন।

সংক্রমণের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন, যার ফলে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ১৫০ জনে।

চিকিৎসা ও হাসপাতালগুলোর পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ৮ হাজার ৬৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন। চিকিৎসকরা দেশজুড়ে হামের এই ব্যাপক বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত টিকাদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একাত্তর/এআরএস
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি যেন থামছেই না। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গুরোগী।...
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন আরও আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
দেশে হাম ও এর উপসর্গজনিত রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান- দুই প্রধান শিবিরের হয়েই নিজেদের অভাবনীয় জয়ের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকেরা। জর্জিয়ার স্টেট সিনেটে...
দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়; বরং সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের স্বভাবসুলভ অতি বেপরোয়া এবং খামখেয়ালি মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা ও পররাষ্ট্রনীতি নিয়ে...
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় নজিরবিহীন এক হামলার ঘটনা ঘটেছে। চোরাচালানকারী সন্দেহে এক স্থানীয় ব্যক্তিকে আটকের জেরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর