হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পরীমণির জামিন বাতিল করে এই পরোয়ানা জারির নির্দেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিলো। তবে চিত্রনায়িকা পরীমণি এলার্জিজনিত সমস্যার কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি উল্লেখ করে তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। অন্যদিকে, মামলার বাদী নাসির উদ্দিন মাহমুদ আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের আর্জি জানান। আদালত পরীমণির পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।


মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে নাসির উদ্দিন বাদী হয়ে পরীমণি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে মদ পান করেন। একপর্যায়ে পরীমণি বিনামূল্যে দামি মদের বোতল পার্সেল নেওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় পরীমণি অশালীন আচরণ করেন এবং নাসির উদ্দিনকে লক্ষ্য করে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, যার ফলে তিনি মাথা ও বুকে আঘাত পান।


এই মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক মো. মনির হোসেন চিত্রনায়িকা পরীমণি এবং তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।


উল্লেখ্য, একই রাতের ঘটনার প্রেক্ষিতে পরীমণিও সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। পরীমণির দায়ের করা সেই মামলাটি বর্তমানে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

একাত্তর/এআরএস
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে...
টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান মানেই যেন নিত্যদিনের চাউর হওয়া কোনো নতুন বিতর্ক কিংবা আলোচনার ঝড়! এবারের বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে আবারও নেটদুনিয়ার এক শ্রেণির মানুষের তীব্র...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদ ও গণমাধ্যমের মালিক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান যুক্ত হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর