বিবিসি বাংলার সাবেক সাংবাদিক কাদের মাহমুদের জীবনাবসান 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম

বিবিসি বাংলার সাবেক সাংবাদিক, যুক্তরাজ্য প্রবাসি কলামিষ্ট ও লেখক কাদের মাহমুদ আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় লন্ডনের নিকটবর্তী শহর সারে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর, তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

ষাট ও সত্তরের দশকে বাংলাদেশের প্রতিষ্ঠিত সাংবাদিক, কথা সাহিত্যিক কাদের মাহমুদ বিলেতবাসী হন বিবিসি বাংলায় চাকুরীর সুবাদে। বিবিসি’র চাকুরীর মেয়াদ শেষ হলে যোগ দেন লন্ডন থেকে প্রকাশিত “সাপ্তাহিক জনমত”-এ। বিলেতের প্রাচীনতম বাংলা সাপ্তাহিক জনমত এর সাবেক নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহনকারী ও ঢাকায় বেড়ে ওঠা কাদের মাহমুদ গত শতাব্দীর সত্তর ও আশির দশকে বিলেতে বাংলা সাহিত্য, সংস্কৃতি আর সাংবাদিকতার জগতে অন্যতম প্রাণপুরুষ ছিলেন। ১৯৬৯ সালে লন্ডনে “সাপ্তাহিক জনমত” পত্রিকাটি জন্ম নিলেও সত্তর দশকের মাঝামাঝিতে কাদের মাহমুদের হাত ধরেই পত্রিকাটি একটি আধুনিক, কমিউনিটি বান্ধব প্রগতিশীল পত্রিকায় রূপ নেয়।

কাদের মাহমুদ ছিলেন একাধারে সাংবাদিক, কবি, ছড়াকার, গল্পকার, শিশুতোষ লেখক এবং প্রগতিশীল চিন্তা-চেতনার প্রবন্ধকার। কাদের মাহমুদের জনপ্রিয় কলাম “জনৈকের জার্নাল” ব্যাপক পাঠক সমাদৃত ছিল।

এআর
লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিনের নতুন বই ‘নির্বাচিত গল্প তোমার অসীমে’ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য একটি অনুষ্ঠান। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর