ওয়াশিংটনে ন্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণসভা সোমবার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্থপতি বেগম খালেদা জিয়ার স্মরণে সোমবার (১২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। 

ন্যাশনাল প্রেসক্লাবে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ওয়াশিংটনভিত্তিক কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের পদস্থ কর্মকর্তা, নীতিনির্ধারক এবং সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

স্মরণসভাটির আয়োজক ন্যাশনাল প্রেসক্লাবের সদস্য এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি তাঁর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এই স্মরণসভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে।

একাত্তর/আরএ
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর