বিজয়ের ৫০ বছরে বাংলাদেশের শেয়ারবাজার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩১ পিএম

স্বাধীনতার পর পাঁচ বছর বাদ দিয়ে গত ৪৫ বছর ধরে দেশে শেয়ারবাজার চালু আছে। জিডিপির তুলনায় ছোট হলেও এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের শেয়াবাজার। গেলো বছরও যেখানে পাকিস্তানের শেয়ারবাজারে গড় মুনাফা হয়েছে মাত্র পাঁচ দশমিক দুই শতাংশ, সেখানে বাংলাদেশে ২৩ শতাংশ। 

শুরুর কথা

শুরুটা ১৯৫৬ সালে, নারায়ণগঞ্জে। ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে মাত্র ৯টি কোম্পানি নিয়ে লেনদেন চালু হয়। যাদের মূলধন ছিল প্রায় ১৮ কোটি টাকা। ১৯৬২ সালে সেটিই পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ হয়। ১৯৬৪ সালে আবারও নাম পরিবর্তন করে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। 

মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত

মুক্তিযুদ্ধের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচ বছর লেনদেন বন্ধ ছিল। ১৯৭৬ সালে আবারও সেটি চালু হয়। সময়ের রোলার কোস্টারে চড়ে দেশের শেয়ারবাজার আজ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার জায়গা। যেখানে ৩৪৫টি কোম্পানি তালিকাভুক্ত। বাজার মূলধন এখন প্রায় পাঁচ লাখ ৫২ হাজার কোটি টাকা। ডিএসইর প্রধান সূচক পার করেছে সাত হাজার পয়েন্টের ঘর। 

image


বীরমুক্তিযোদ্ধা, আর্থিক খাতের উদ্যোক্ত ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, এতোকিছুর পরও মুক্তিযোদ্ধাদের সম্মননা না দেওয়া, শেয়ার কারসাজিকারীদের বিচার না হওয়ার বিষয়গুলো দুঃখজনক। 

অপরদিকে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের দাবি, ১৯৯৬ ও ২০১০ সালে বড়ো দুটি ধসের পর সরকারের দেওয়া প্রণোদনা এবং নিয়ন্ত্রক সংস্থার নানা পদক্ষেপে আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা। 

শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, এখনও বাজারে ভালো শেয়ারের অভাব রয়েছে। তালিকাভুক্ত করা যায়নি ইউনিলিভারসহ অনেক বড়ো বহুজাতিক কোম্পানিকে।

আরও পড়ুন: ড. মোস্তাফিজের সাক্ষাতকার: বাজার ও ভূরাজনৈতিক পরিবর্তন গুরুত্ব দিয়ে ভাবতে হবে

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিকিউরিটিজ আইনে কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটির বেশি হলেই এক বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা আছে। বর্তমানে দেশে নিবন্ধিত কোম্পানি রয়েছে দুই লাখ ৪৫ হাজার ৬৫৫টি। এর মধ্যে এক হাজারেরও বেশি কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি। 


একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর