মোংলা বন্দরে শতাধিক গাড়ির নিলাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৬:১২ পিএম

মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৩২টি গাড়িসহ ১৩৭টি লটের নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মোংলা কাস্টম হাউজ এই নিলাম পরিচালনা করে। 

নিলামে অংশ নেয়া সকল টেন্ডার যাচাই-বাছাই ও সার্বিক প্রক্রিয়া শেষে দুই-এক দিনের মধ্যে নিলাম গ্রহীতাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

কাস্টম হাউজ সূত্র জানায়, আইন অনুযায়ী আমদানির এক মাসের মধ্যে বন্দর থেকে গাড়ি ছাড়িয়ে নিতে হবে। এ সময়ের মধ্যে গাড়ি ছাড়িয়ে না নিলে কাস্টম নিলাম প্রক্রিয়া শুরু করে। 

আরও পড়ুন: ডিসিদের চাওয়ায় পরিকল্পনামন্ত্রীর ‘না’

বর্তমানে বন্দরে নিলামযোগ্য প্রায় দুই হাজার ৮৮৪টি গাড়ি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার নিলামে তোলা হয় ১৩২টি গাড়ি ও অন্যান্য পণ্যের পাঁচটি লট।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩ জুন 'হক বে' অটোমোবাইল কোম্পানি প্রথম মোংলা বন্দরের মাধ্যমে ২৫৫টি গাড়ি আমদানি করে। সে সময় থেকে এখন পর্যন্ত মোংলা বন্দরে ১ লাখ ৪৬ হাজার ১৬৩টি গাড়ি আমদানি করা হয়। ২০২১ সালে এ নিয়ে ২১ বারের মতো গাড়ির নিলাম অনুষ্ঠিত হলো।


একাত্তর/এসএ

মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ জনের মধ্যে এই রোগের...
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধসে সৃষ্ট কৃত্রিম হ্রদ উপচে পড়ার ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নেপাল ও চীন অংশে সাময়িকভাবে স্থগিত থাকা উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর