মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

​কক্সবাজারের একটি হোটেলের পার্কিং থেকে শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির অভিযোগে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত ৩টায় কাস্টমস গোয়েন্দাদের একটি দল কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজের পার্কিং এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে লাল রঙের ​টয়োটা সেলুন গাড়ি (ঢাকা মেট্রো-গ-৩০-১২৩৪), ​হোন্ডা সিভিক গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৩) এবং ​মাঝদা ব্র্যান্ডের একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৫৯) জব্দ করা হয়।​

জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর বহণকারী মো. হাসিবুর রহমান সিনহা (ঢাকা মেট্রো-গ-৩০-১২৩৪), মো. সাফিয়াত মাহমুদ (ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৩৮) ও মো. সারাফাত রহমান ঈশান (ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৫৯) গাড়ি ক্রয় বা আমদানি সংক্রান্ত কোনো বৈধ কাগজ কিংবা শুল্ক পরিশোধের দলিল দেখাতে পারেননি। বৈধ নথিপত্র না থাকায় কাস্টমস গোয়েন্দারা গাড়ি তিনটি জব্দ করে।

চট্টগ্রাম ​কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা ও জালিয়াতির মাধ্যমে গাড়িগুলো আনা হয়েছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।

একাত্তর/এফআর
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে গুজব ও ভিত্তিহীন ইভেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে।
মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৩২টি গাড়িসহ ১৩৭টি লটের নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মোংলা কাস্টম হাউজ এই নিলাম পরিচালনা করে। নিলামে অংশ নেয়া সকল টেন্ডার যাচাই-বাছাই ও সার্বিক...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর