স্বর্ণের দাম বেড়েছে, আজ থেকেই কার্যকর

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:৪৬ এএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা, যা আগে ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা।

আজ বুধবার (৯ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে সবশেষ গত ৩ মার্চ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৯ হাজার ৩১৫ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা।

২২ ক্যারেটের প্রতি ভরি মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা। এ হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৭৪ হাজার ৭৬৬ দশমিক ২৪ টাকায়। নতুন ঘোষণায় স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

আরও পড়ুন: যুক্তরাজ্য: কয়েকমাসে রুশ তেলে নিষেধাজ্ঞা, আওতামুক্ত গ্যাস

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। বর্তমানে দাম রয়েছে ৬৪ হাজার ১৫২ টাকা। ভরিতে দাম বেড়েছে ৮১৬ দশমিক ৪৮ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। মঙ্গলবার পর্যন্ত সনাতন পদ্ধতির হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫৩ হাজার ৪২১ দশমিক ১২ টাকা। এর ফলে ভরিতে দাম বেড়েছে ৬৪১ দশমিক ৫২ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট এক হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট এক হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

এম. এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ করা হলো।


একাত্তর/আরএ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর