কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:৫৮ পিএম

সরকারের হুমকি-ধামকি আর বার বার অভিযান ও জরিমানার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। বরং উল্টো বোরোর ভরা মৌসুমেই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। 

আর এই দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন আড়তদারদের। আর আড়তদাররা দোষ চাপাচ্ছেন মিল মালিকদের। 

বোরো ধান কাটা শেষ। নতুন চালে ভরে গেছে চালের আড়ত আর খুচরা বাজার। এতে একটু স্বস্তি পাওয়ার কথা ছিলো ক্রেতার। কিন্তু না, উল্টো লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম।

রাজধানীর কারওয়ান বাজারে গেলো ১৫ দিনে নাজিরশাইল চালের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৯২ টাকা। 

মিনিকেট ১৫ দিনে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে এই বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। গরিবের ২৮ চালের দামও কেজিতে বেড়েছে ৮ টাকা। 

বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। সবচেয়ে কম দাম যে চাল, সেই স্বর্ণা-৫ চালের কেজিও এখন ৫০ টাকা। সব মিলিয়ে সাত দিনের মধ্যে চালের দাম বস্তাপ্রতি ৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যান্য খুচরা বাজারে চাল বিক্রি হচ্ছে আরও বেশি দামে। বিক্রেতাদের দাবি, চালের দাম তারা বাড়ান না, বাড়ায় আড়তদার।

বরাবরের মতো মিলারদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের সৎ প্রমাণ করতে চান আড়তদাররা। মোহম্মদপুর কৃষি মার্কেটের আড়তদারেরাও বললেন, চালের দাম মূলত বাড়ায় মিল মালিক।

ভোক্তারা বলছেন, চালের মতো জরুরি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়া উচিত। তা না হলে চাল কারসাজির ঘটনা থামানো যাবে না। এক সময় পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। 

আরও পড়ুন: যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার

চাল নিয়ে বাজারের এমন অরাজকতার মধ্যেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, এবার বোরোতে দুই কোটি সাত লাখ টনের ওপরে চাল উৎপাদিত হবে। 

যা বার্ষিক চাল উৎপাদনের ৫৫ শতাংশ। সংগ্রহ মৌসুম ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে, আর তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


একাত্তর/এসি

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর