যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ জুন ২০২২, ০৬:৫১ পিএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি নজরুল ইসলামকে (৬৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

নজরুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুরে আত্মগোপনে ছিলেন উল্লেখ করে র‌্যাব জানায়, তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানায়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ মে) একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁ জেলার জামায়াতের সাবেক আমির মো. রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় দেন।

দণ্ড পাওয়া অন্য দুইজন হলেন- শহিদ মণ্ডল (৬২) এবং  মো. নজরুল ইসলাম (৬৯)। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিল। 

র‌্যাব জানায়, স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় তারা মানবতাবিরোধী অপরাধ ঘটান। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুট, আগুন দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। র‌্যাব ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বাড়ায়। এক পর্যায়ে নজরুল র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। 

আরও পড়ুন: স্কুল, হাসপাতালের পর গির্জায় আত্মঘাতী হামলায় নিহত তিন

নজরুলের বিরুদ্ধে অভিযোগের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালান।  এ সময় স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়িতে লুট আগুন দেন। 

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর