জ্বালানির দাম বাড়ায় বড় ক্ষতি দেখছে এফবিসিসিআই

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৮:০২ পিএম

এক সঙ্গে এতো বেশি হারে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এক সঙ্গে ৪০ থেকে ৫০ শতাংশ মূল্য না বাড়িয়ে সরকার চাইলে ধাপে ধাপে বাড়াতে পারতো। এতে করে সরাসরি প্রভাব পড়তো না।

এফবিসিসিআই সভাপতি বলেন, এত বেশি দাম বাড়ানোর কারণে এর প্রভাব কৃষিতে পড়বে, পরিবহন-যাতায়াতে পড়বে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। সর্বোপরি সাধারণ মানুষ ভুক্তভোগী হবে।

জসিম উদ্দিন বলেন, চলমান পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো খুবই চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এতে করে দেখা যাবে মিড লেভেলের যেসব ব্যবসায়ী আছে তারা সমস্যায় পড়বে।

তিনি বলেন, এখন বাস্তবতা বা আমরা কী পরিস্থিতিতে আছি এটা বোঝাতে হলে ‘মরিয়া প্রমাণ করিতে হবে আমি মারা গেছি’।

জসিম উদ্দিন বলেন, এখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। এমন অবস্থায় সরকার নিশ্চয়ই কোনো বিষয় বিবেচনা করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল রোববার জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো আসল বিষয়টা কী?

তবে সরকার চাইলে আগের মুনাফা দিয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে পারতো বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।


বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ আরও খানিকটা বেড়েছে। দুই সপ্তাহে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ বেড়েছে ৪৭ কোটি ডলার। ‘গ্রস’ হিসাবে বেড়েছে ৫০ কোটি ডলার। কোরবানির ঈদ এবং টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায়...
দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ৭ টাকা বৃদ্ধি করে ১৯২ টাকা করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল...
এক কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোতে ডলারের দাম আরও এক দফায় ২৫ পয়সা বেড়েছে। ফলে এখন থেকে আমদানির জন্য প্রতি ডলার ব্যাংকগুলো বিক্রি করছে ৯৪ টাকা ৭৫ পয়ংসা দরে। আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দামও ২৫...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর