এবি ব্যাংকের ক্রেডিট কার্ডে জিরো ইন্টারেস্টে ভিসতা পণ্য

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৭:২৯ পিএম

সম্প্রতি এবি ব্যাংক ও ভিসতা ইলেকট্রনিক্সের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে ২০ শতাংশ ছাড় পাবেন। ৩৬ মাসের ইএমআই সুবিধাসহ থাকছে জিরো ইন্টারেস্ট।

ভিসতা’র পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এবি ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ক্রেডিট মাহমুদুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভিসতা’র চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেইন। 

এবি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল শাহরিয়ার এবং জাকির হোসেইন, হেড অব ব্র্যান্ড-কমিউনিকেশন তানিয়া সাত্তার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মাদ শরিফুল ইসলাম প্রমুখ। 

এবি ব্যাংকের ডিএমডি মাহমুদুল আলম বলেন, ভিসতা বাংলাদেশে উচ্চমানের প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে। এবি ব্যাংকের সঙ্গে ভিসতার এই চুক্তির ফলে গ্রাহক উপকৃত হবেন। 

ভিসতা পরিচালক ইলিয়াস কাঞ্চন বলেন, বাজারে অনেক পণ্য আছে। কিন্তু মান সম্পন্ন ইলেকট্রনিক্স পণ্যের অভাব ছিলো। বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা প্রকৃতপক্ষেই সেরা এবং বিশ্বমানের পণ্য তৈরি করছে। এরইমধ্যে ক্রেতাদের কাছে ভিসতা টিভি বাংলাদেশে সেরা টিভির স্বীকৃতি পেয়েছে। 

এই চুক্তির আওতায় এবি ব্যাংকের গ্রাহকরা টিভি ছাড়ও এয়ারকন্ডিশনারে ১০ শতাংশ ছাড় পাবেন। সঙ্গে থাকছে ৩৬ ইএমআই। 

ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েব সাইট www.vistabangladesh.com থেকে ক্রেতারা ভিসতা টিভি কিনতে পারবেন। 

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভিসতা ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করেছে। সেখানে উচ্চমানের অ্যান্ড্রয়েড ও বিভিন্ন ধরনের টিভি উৎপাদন করা হচ্ছে। এরইমধ্যে হোম অ্যাপ্লায়েন্স ও এসি তৈরির পরিকল্পনা করেছে ভিসতা। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে তারা। এছাড়া অ্যান্ড্রয়েড প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিআরএফ এসি, এক্সেসরিজ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে ভিসতা।


একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর