মাংসের বাজারে সুখবর নেই, আরও বাড়ার আশঙ্কা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

গরু ও মুরগির মাংসের বাজারে কোন সুখবর নেই। নতুন করে দাম আর না বাড়লেও আমিষের চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। ২৩০ থেকে ২৫০ টাকার নিচে ব্রয়লার মুরগি মিলছে না। সোনালি মুরগির দাম ছুঁয়েছে ৩৩০ থেকে সাড়ে ৩০০ টাকা। 

এ তো গেলো মুরগির মাংস, অন্যদিকে মুরগির ডিমও এখন বাড়তি। ডিমের ডজন ১৩০ থেকে ১৪০ টাকা। পোলট্রি বাজারের এমন পরিস্থিতির জন্য বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন ক্ষুদ্র খামারিরা। যদিও এনিয়ে কোন সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি তারা। 

খাদ্য পণ্যের দাম বাড়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে মাংস। এক মাসে দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা পর্যন্ত। গরু ও মুরগি- উভয়ের মাংসের বাজারে কোন সুখবর নেই। 

মাসখানেক আগেও ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে যে ব্রয়লার মুরগি কেনা যেতো এখন সেটি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়। কোথাও কোথাও সেটি ২৫০ টাকা। এক কেজি সোনালী মুরগি কিনতে লাগছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। দেশি মুরগির দর উঠেছে ৫৫০ টাকা কেজি। 

এক মুরগি বিক্রেতা জানান, গত সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। দাম বাড়তি ব্রয়লার ও সোনালি মুরগির। আশা করছি রোজার আগে দাম কমবে। আর কি কারণে এখন দাম বাড়ছে, সেটি সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না খুচরো বিক্রেতারা। 

কেজিতে ২০০ টাকা বেড়ে খাসির মাংস এখন বিক্রি হচ্ছে ১,১০০ টাকা। আর ১০০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। বাজারে গরুর মাংসের দাম বেড়েছে। কেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বিক্রি হতো ৬৫০ থেকে ৭০০ টাকায়।  

গরুর মাংসের দাম আরও বাড়ার কথা উল্লেখ করে বিক্রেতারা জানান, গরুর মাংসের দাম আরও বাড়বে। শবে বরাতের আগেই গরুর মাংসের কেজি ৮০০ টাকা হবে। রোজায় এটি আরও বেড়ে সাড়ে আটশ’ টাকায় গিয়ে ঠেকতে পারে বলেও মনে করছেন তারা। 

ডিমের বাজারেও কোন স্বস্তি নেই। সাদা ডিমের ডজন এখন ১২৫ টাকা, বাদামি ডিম ১৩০ আর হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২০০ টাকা ডজন। বিক্রেতারা জানালেন, এখন সব বড় খামার নিজেরা ডিম বাজারজাত করছেন। সেই সঙ্গে কর্পোরেট হাউসগুলো ডিমের বাজারে ঢুকায় দাম বাড়ছে।

ক্রেতারা জানান, বাজারে বাড়তি দামের কারণে এখন সংসারের অন্য সব খরচের সঙ্গে আপোষ করেই চলতে হচ্ছে। এক ক্রেতা জানান, তিনি শেষবার মুরগি কিনেছেন এক মাস আগে। দাম বাড়তে থাকার কারণে এখন আর কিনতে পারছেন না। ডিম কিনে পকেট সামাল দিচ্ছেন। 

আরও পড়ুন: ‘মানসম্মত চিকিৎসায় উন্নত দেশকে জোরালো ভূমিকা রাখতে হবে’

এ পরিস্থিতির জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার জানান, অনেক দিন ধরে তারা একই অভিযোগ করে আসলেও এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। ফলে দাম কমারও কোন সম্ভাবনা নেই।

এদিকে, গরু ও মুরগির মাংসের দাম বাড়ায় এখন নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন মাছের বাজারে। এক সময় ছুটির দিনে আয়োজন করে মাংস রান্না করা হলেও এখন সেই ভালো খাবারের জায়গা করে নিয়েছে মাছের নানা পদের তরকারি। 


একাত্তর/এসজে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম বাড়ায় চড়ছে মূল্যস্ফীতির পারদও, যা এখন প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি পৌঁছে গেছে। 
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়েছে আর খোলা তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা জানিয়েছেন।
শুধু রোজার মাসে নয় সারাবছর নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর