খাদ্যপণ্যের প্রভাবে মূল্যস্ফীতি দুই অঙ্ক ছুঁইছুঁই 

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম

বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম বাড়ায় চড়ছে মূল্যস্ফীতির পারদও, যা এখন প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি পৌঁছে গেছে। 

গত মে মাসে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ, যা এর আগের মাসে এপ্রিলে ছিলো ৯ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ একমাসে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ১৫ বেসিস পয়েন্ট। 

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যেেএ চিত্র দেখা গেছে।  

গত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির রাশ টানতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হলেও কার্যত তা বাস্তবায়ন হয়নি। 

এর আগের অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সালের জুন থেকে মে পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিলো গড়ে ৮ দশমিক ৮৪ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা লাফ দিয়ে বেড়ে হয়েছে গড়ে ৯ দশমিক ৭৩ শতাংশ। 

তাই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। 

বিবিএসের হিসাবে, মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমলেও লাফিয়ে বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার, বৃদ্ধি পেয়েছে ৫৪ পয়েন্ট বেসিস। বিবিএসের হিসাবে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ, যা এপ্রিলে ছিলো ১০ দশমিক ২২। 

এদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ১৫ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ। আর গ্রামের তুলনায় শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার বেড়েছে। 

শহর এলাকায় মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৯৯ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলে ৯ দশমিক ৭২ শতাংশ।

আরবি
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে কিছুটা বেড়ে আট দশমিক ৩৫ শতাংশে ঠেকেছিল। সবশেষ অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে সাত দশমিক শূন্য আট শতাংশে ঠেকলেও খাদ্য...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর