বিদেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আয়ে সর্বোচ্চ ২০ শতাংশ কর

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:০২ পিএম

বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় রেমিট্যান্স আকারে অনিবাসী প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০ শতাংশ কর কেটে রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিদেশে অর্থ পাঠানোর সময়ে ‘ডিজিটাল মার্কেটিং’ ক্যাটেগরিতে ১৫ ও ‘এডভারটাইজিং ব্রডকাস্টিং’ ক্যাটেগরিতে ২০ শতাংশ হারে কর কেটে নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

এর ফলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় নিজ দেশে নিতে ফেসবুক, ইউটিউব-এর মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আর `টেলিভিশন-রেডিও’ থেকে পাওয়া আয় নিতে ২০ শতাংশ কর দিতে হবে। ব্যাংকগুলো তা কেটে নেবে। 

সোমবার জারি করা সার্কুলারে উল্লেখ করা হয়, ‘অনিবাসি প্রতিষ্টনের রেমিট্যান্স পাঠাতে ব্যাংকসমূহ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করতে পারবে না আগামী জুন পর্যর্ন্ত।’ 

এতদিন বিদেশে অর্থ পাঠানোর সময়ে ভিন্ন ভিন্ন হারে কর কেটে নিতো ব্যাংকগুলো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন ও কনটেন্ট-এর ধরন অনুযায়ী নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে এনবিআর। 

ইন্টারনেট ব্যবহার করে অনলাইন, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা কনটেন্ট-এর প্রচার ও প্রমোশনকে ‘ডিজিটাল মার্কেটিং ’(Digital Marketing)’ এবং `টেলিভিশন-রেডিওতে’ প্রচারিত বিজ্ঞাপন বা কনটেন্ট-এর প্রচার ও প্রমোশনকে ‘এডভারটাইজিং ব্রডকাস্টিং’ (Advertisement Broadcasting) হিসেবে গণ্য করবে এনবিআর। 

এ বিষয়ে ইতিপূর্বে জারি করা এনবিআরের ব্যাখ্যা অকার্যকর বলেও গণ্য হওয়ার কথা জানিয়েছে এনবিআর।


একাত্তর/এআর

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর