বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু দেশেই আছেন

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:০৩ পিএম

২ হাজার ২৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৫৮ মামলার চার্জশিটভুক্ত আসামি বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু দেশেই আছেন। তবে তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি দুদক। বাচ্চু যেন বিদেশে পালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। ব্যাংকটির ২ হাজার ২শ ৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা ৫৮টি মামলার চার্জশীটভুক্ত আসামী তিনি।

প্রায় ১০ বছর তদন্ত শেষে সম্প্রতি বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের ৫৯টি মামলার চার্জশীট দাখিল করে দুদক। মাত্র একটি মামলা ছাড়া ৫৮ মামলাতেই আসামী করা হয় ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে। 

কোথায় আছেন বহুল আলোচিত আব্দুল হাই বাচ্চু  এ বিষয়ে এখনও স্পষ্ট কোন তথ্য নেই দুদকের কাছে। 

পাসপোর্টের তথ্য মতে, আব্দুল হাই বাচ্চু পুরো নাম শেখ আব্দুল হাই বাচ্চু। তার জন্ম ১৫ ডিসেম্বর ১৯৫৬। জাতীয় পরিচয়পত্র অনুযায়ি তার পাসপোর্ট নম্বর B00023728। এই পাসপোর্টে বাচ্চু সবশেষ বিদেশে যান গেলো ৫ এপ্রিল। কানাডার টরোন্টে থেকে তিনি দেশে ফেরেন ৮ জুন। এরপর তার ইমিগ্রেশন পার হওয়ার আর কোনো রেকর্ড নেই। অর্থাৎ ৮ জুনের পর থেকেই তিনি দেশেই আছেন। 

আব্দুল হাই বাচ্চু যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন কতৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। 


একাত্তর/এআর

আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার এক শুনানিতে হাইকোর্ট বলেছেন, জনগণের অর্থ আত্মসাৎকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত। এটাই তাদের শাস্তি হওয়া উচিত।মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও...
মানুষের টাকা হাপিশ করে বিত্ত-বৈভবের মালিক হবার স্বপ্নটা আলোচিত ইভ্যালিকাণ্ড থেকে পেয়েছিলেন মশিউর রহমান ও ইফতেখারুজ্জামান রনি। গড়ে তুলেছিলেন ‘আকাশ নীল’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানও। মানুষের...
প্রতারণা করা আরও ৬০টি ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টাকা নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়া ও টাকা ফেরত না দেওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টি প্রতিষ্ঠানকে রাখা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর