মধ্যবিত্তের নাগালের বাইরে স্বর্ণ, কিনছেন বাধ্য হয়ে

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:০৩ পিএম

লাখ টাকা পেরিয়ে গেলো স্বর্ণের ভরি। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ৭৭৭ টাকা। তবে গয়না হিসেবে স্বর্ণ কিনতে গেলে পাঁচ শতাংশ ভ্যাট ও ৩০০ টাকা মজুরি যোগ করে দিতে হবে আরও প্রায় ৯ হাজার টাকা। ফলে স্বর্ণ এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। যারা স্বর্ণ এখন কিনছেন, তারা নিতান্তই বাধ্য হয়েই। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দামসহ নানা কারণে স্বর্ণের এই মূল্যবৃদ্ধি। তবে ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম বাড়ায় তাদের বিক্রি ও লাভ দুটোই কমেছে। 

বৃহস্পতিবার দেশে ইতিহাসের সর্বোচ্চ দাম ছুঁয়েছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলারি সমিতির ঘোষণা অনুযায়ী লাখ পার হলো ২২ ক্যারেটের স্বর্ণের দাম। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গেলেও গুনতে হবে ৯৬ হাজার ২২৮ টাকা। ১৮ ক্যারেটের দাম ৮২ হাজার ৪৬৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ দিয়ে কাজ চালিয়ে নিতে হলেও ভরি প্রতি দাম পড়বে ৬৮ হাজার ৭০০ টাকা। আর এ দাম কার্যকর হয়েছে শুক্রবার থেকে। 

image


এদিকে বাজুসের নির্ধারিত এই দামের সাথে যোগ হবে পাঁচ শতাংশ ভ্যাট। আর গ্রাম প্রতি ৩০০ টাকা মজুরি। যে মানের স্বর্ণই কিনুন, এই হিসেবে আরও বাড়তি যোগ হবে প্রায় ৯ হাজার টাকা।

পিওর গোল্ড লিমিটেডের চেয়ারম্যান মিত্তাফুর রহমান বলেন, দাম বাড়ার কারণে স্বর্ণের বিক্রি কমেছে ২০ থেকে ২৫ শতাংশ। সেই সঙ্গে ব্যবসায় তাদের বিনিয়োগ বাড়াতে হয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। 

image


বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি , রুশ-ইউক্রেন যুদ্ধ, রিজার্ভ হিসেবে বিভিন্ন দেশের স্বর্ণের মজুদ বাড়ানো, ডলারের পরিবর্তে স্বর্ণের বিনিময়ে পণ্য কেনা; এমন প্রভাবেই উত্তাল স্বর্ণের বাজার। 

আরও পড়ুন: গভীর সমুদ্রে তেল-গ্যাস খুঁজতে আগ্রহী এক্সন মবিল

২৩ বছর আগে ২০০০ সালে স্বর্ণের ভরি ছিলো ছয় হাজার ৯০০ টাকা। ২০১০ সালে ৪২ হাজার ১৬৫ টাকা। ২০২০ সালে এসে ভরি হয় ৬৯ হাজার ৮৬৭ টাকা। পরের ইতিহাসটা সবার জানা। 


একাত্তর/এসি

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর