চীনের বাজার ধরতে আগ্রহ নেই বাংলাদেশের

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪৩ এএম

বিশ্ব বাণিজ্যে চীন একদিকে শীর্ষ রপ্তানিকারক দেশ। অন্যদিকে ১৪০ কোটি মানুষের চাহিদাসহ পণ্য রপ্তানির কাঁচামাল আমদানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। 

কিন্তু সেই বাজার ধরার আগ্রহ নেই বাংলাদেশের। শুল্কমুক্ত সুবিধা পাবার পরও চীনের বাজারে নেই বাংলাদেশি পণ্য তুলে ধরার কোনো উদ্যোগ। দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ৬৮ কোটি ডলার। 

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এসএমই পণ্য, চা, সবজি, চামড়া ও পাটজাত পণ্যসহ বহু পণ্যের চাহিদা আছে চীনে। 

image


অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় চীন। পরে চামড়াজাত পণ্য যুক্ত করায় বর্তমানে ৯৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার পণ্য চীনে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ নিতে পারে বাংলাদেশ। কিন্তু এরপর ২০২১-২২ অর্থবছরে চীনে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র ৬৮ কোটি ডলার।

তিনি বলেন, চীনের বাজারে আমদানিকে লক্ষ্য করে আমাদের যে রপ্তানি সাজানো বা চীনের বাজার সুবিধাকে গ্রহণ করা বিষয়ে যে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল তাতে ঘাটতি রয়ে গেছে। চীনের আমদানি বাজার আড়াই হাজার বিলিয়ন ডলারের ওপরে। দক্ষিণ এশিয়ার দেশ বা আজিয়ান কান্ট্রিগুলো বা ভারতও চীনে প্রায় ২৫ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে থাকে। সেই তুলনায় আমাদের রপ্তানি অনেক কম।   

image


বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব আল মামুন মৃধা বলেন, আজ পর্যন্ত আমাদের পণ্যগুলোর প্রমোশনাল অ্যাক্টিভিটিজ চায়নার বাজারে হয়নি। তাদের বড় বড় বায়ার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা দরকার। তারা সারা বছর সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করছে। বিভিন্ন জায়গায় তাদের পণ্যে প্রোমোট করার জন্য যে এগ্রেসিভ অ্যাপরোচগুলো নেওয়া দরকার, বাংলাদেশের একটি কোম্পানিও এ ব্যাপারে এগোয়নি। এমনকি বাংলাদেশ সরকারও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: ডিমের বাজারে স্বস্তি ফেরার আভাস

চীনের অর্থনীতির একটা বড় অংশ ক্ষুদ্র ও মাঝারী শিল্প নির্ভর। তাই বাংলাদেশের পাট ও চামড়াজাত পণ্য, এসএমইসহ বেশ কিছু পণ্যের চাহিদা আছে দেশটিতে। 

১২ হাজার ডলারের বেশি মাথাপিছু আয়ের বিশাল এই বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা।


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর