জিডিপিতে অবদান ২৫ শতাংশ, তবুও পিছিয়ে এসএমই খাত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পিএম

বাংলাদেশের শিল্প খাতের প্রতি একশ জনের ৮০ জনই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নিয়োজিত। দেশের জিডিপিতে ২৫ শতাংশ অবদান রাখলেও এসএমই খাত এখনও পিছিয়ে।

এখনো পুরোপুরি প্রাতিষ্ঠানিক হতে পারেনি এ খাত। পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রায় প্রতিটি ধাপে সক্ষমতার সীমাবদ্ধতা, নিয়ম-নীতির জটিলতা, অর্থায়ন স্বল্পতা, অপর্যাপ্ত অবকাঠামোসহ নানা কারনে এগুতে পারছে না উদ্যোক্তারা।

নিয়ম-নীতি, অর্থায়ন, অবকাঠামো জটিলতা আর অদক্ষতা এসএমই উন্নয়নে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন উদ্যোক্তারা। এ অবস্থায়, এসএমই উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালুর পরামর্শ দিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শনিবার রাজধানীর একটি হোটেলে এসএমই খাতে রপ্তানি উন্নতীকরণ শীর্ষক এক সেমিনারে উদ্যোক্তারাও তুলে ধরেন তাদের সমস্যার কথা।

এ সময়, কারিগরী দক্ষতা বাড়ানোর পাশাপাশি এসএমই বান্ধব নিয়ম নীতি গ্রহণের তাগিদ দেন বক্তারা।

স্পিকার শিরীন শারমিনের অভিমত, সব আগের জরুরি এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা

এসএমই উদ্যাক্তাদে দক্ষতা বাড়ানো, বিশেষ অর্থায়নের পাশাপাশি পণ্য ও সেবার বহুমুখীকরণের বিষয়ে বেশ কিছু পরামর্শ আসে সেমিনার থেকে।

একাত্তর/কেএসএইচ

নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর