হাজার গোলের আরও কাছে রোনালদো, পেনাল্টি মিসের পর হারল আল নাসর

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

পেশাদার ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোল করার পর পেনাল্টি মিস করেছেন তিনি। শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে তার দল আল নাসর।

ম্যাচের ১৫তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে ভলিতে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান পর্তুগিজ তারকা। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬। অর্থাৎ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর ১৪ গোল প্রয়োজন তার।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০টি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবল থেকে সম্প্রতি অবসর নেওয়া রোনালদো। গোলের কয়েক মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি। আল নাসরের নাওয়াফ আল-বুশাইল প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। তবে স্পটকিক থেকে নেওয়া রোনালদোর শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন রোনালদো। ক্যারিয়ারে এই প্রথম টানা দুটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

এরপর ব্রাজিলিয়ান মিডফিল্ডার গালেনোর গোলে সমতায় ফেরে আল আহলি। দ্বিতীয়ার্ধে ইভান টনির পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় দলটি। পরে রজার ইবানেজ আরেকটি গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল আহলির।

সৌদি প্রো লিগে এটি আল নাসরের দ্বিতীয় পরাজয়। এই হারের পর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর দল। অন্যদিকে, জয়ের ফলে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। আল নাসরের চেয়ে এখন চার পয়েন্ট পিছিয়ে তারা।

একাত্তর/কেআই
কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া পর্তুগালের নতুন পথচলা শুরু হলো এক চরম দুঃস্বপ্ন আর লজ্জার হার দিয়ে! কোচ হোর্হে জেসুসের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের জেরে গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের জার্সিতে মাঠ মাতানোর পর অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।  
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজে ঋণ ও পণ্যের মান সনদ নিতে পারেন, সে ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে দেশের বাজারে পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি রপ্তানির সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক মাসে ১৪ শতাংশ কমেছে। 
পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর