স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম

নতুন করে মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। এখন থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

রোববার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

বাজুস জানিয়েছে, প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৭৭০ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৭৮ হাজার ৯৬৫ টাকা।

এর আগে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো গত ২২ মার্চ। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯১৬ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ৭৪১ টাকা, ১৮ ক্যারেট দুই হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় এক হাজার ৯৮৩ টাকা।

আরবি
প্রবাসী আয়ের ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্যের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসের প্রথম ২৪ দিনেই দেশে ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের...
মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) সুদহার নিয়ে কঠোর অবস্থানের পর বৈশ্বিক স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমেছে।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর