বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

তাঁত, যমুনা নদী আর সহজ-সরল মানুষের জনপদ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ এবার প্রযুক্তি ও উদ্ভাবনের আলোয় বিশ্বজয়ের ইতিহাস গড়লো। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘Bali International Engineering Science Fair 2026 (BIESF)’ প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়ে দিয়েছেন সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের (কেওয়াইএইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মেধাবী শিক্ষার্থী জুনান নাহিয়ান ও তাঁর দল। ‘IoT & Robotics’ ক্যাটেগরিতে তারা অর্জন করেছেন লোভনীয় গোল্ড মেডেল ও বিশেষ আন্তর্জাতিক পুরস্কার।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শত শত মেধাবী তরুণ উদ্ভাবক ও গবেষকদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশি দলটি। ১৭ ও ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার বালির বালাই দিকলাত ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকদের সামনে নিজেদের প্রজেক্টের কার্যকারিতা, প্রযুক্তির ব্যবহারিক দিক এবং প্রমিজিং আইডিয়া নিখুঁতভাবে তুলে ধরেন জুনান ও তাঁর টিম। প্রতিযোগিতার মূল মঞ্চে যখন বাংলাদেশের নাম ঘোষণা করা হয়, তখন আনন্দের অশ্রুতে ভিজে যায় পুরো দলের চোখ।


এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, গবেষণা এবং না পাওয়ার শঙ্কাকে জয় করার এক অনুপ্রেরণামূলক গল্প। ল্যাবের টেবিলে, হোস্টেলের রুমে কিংবা অনলাইন সেশনে মাসের পর মাস কেটেছে তাঁদের নির্ঘুম রাত। বারবার ব্যর্থতা এলেও হাল ছাড়েননি তাঁরা। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ের আন্তরিক সহযোগিতা এবং নিজেদের অদম্য জেদ তাঁদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে।

সাফল্যের পর অনুভূতি প্রকাশ করে জুনান নাহিয়ান বলেন, এই অর্জন শুধু আমাদের একার নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের, এটি বাংলাদেশের। যখন মঞ্চে বাংলাদেশের নাম ডাকা হলো, তখন মনে হয়েছে আমাদের সব কষ্ট সার্থক। আমরা চাই, আমাদের দেখে দেশের অন্যান্য তরুণরাও উদ্ভাবনে এগিয়ে আসুক। আমাদের দেশের ছেলেমেয়েদের মেধা কোনো অংশেই কম নয়, শুধু প্রয়োজন সঠিক সুযোগ ও পরিশ্রম।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান জাভেদ মেহেদী সম্রাট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই অর্জন কেবল একটি প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের জন্য গর্বের। প্রান্তিক অঞ্চল বা জেলা শহর থেকে উঠে এসেও যে বিশ্বজয় করা সম্ভব, এই তরুণরা তা প্রমাণ করে দিয়েছেন। সিরাজগঞ্জসহ পুরো দেশের তরুণ সমাজের মনে বড় স্বপ্ন দেখার ও প্রযুক্তিতে নতুন কিছু করার এক অনন্য অনুপ্রেরণা জুগিয়েছে এই ঐতিহাসিক সাফল্য।

 

একাত্তর/এআরএস
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার, সকাল ৭টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ঘন...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগে মারুফ তালুকদার (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নিহতের বন্ধু...
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
বিশ্ববাজারে আবারও বড় দরপতনের মুখে স্বর্ণ। ১৯ মাসের মধ্যে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৮০০ ডলারের নিচে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও...
ইসরাইলের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তন ঘটেছে। দেশটির সংসদ নেসেটে বিরোধী দলগুলোর ভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল...
এক যুগ পর লোকসানের মুখ দেখলো দেশের ব্যাংক খাত। ২০২৪ সালে যার পরিমাণ ছিলো ২১ হাজার ৪৩২ কোটি টাকা। অথচ, ওই বছর রেকর্ড ২ লাখ কোটি টাকা আয় হয়েছিলো পুরো খাতে। কিন্তু ব্যয় আরো বেশি হওয়ায়, গুণতে হয় নিট...
মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। এ ছাড়া মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর