ক্রয়াদেশ না পাওয়ার আশঙ্কা গার্মেন্টস মালিকদের

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৪২ পিএম

বর্তমান পরিস্থিতিতে সামনের মৌসুমের ক্রয়াদেশ না পাওয়ার আশঙ্কা করছেন গার্মেন্টস মালিকরা। তারা বলছেন, সহিংসতা এবং কারখানা ঘন ঘন বন্ধ হওয়ায় অনেক ক্রেতা এরই মধ্যে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই দেশের অর্থনীতি পঙ্গু হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে গার্মেন্টস খুলে দেয়ার পরিবেশ চান তারা।

কয়েক দিন আগে চট্টগ্রাম বন্দর বন্ধ এবং ইন্টারনেট সেবা না থাকায় পণ্য রপ্তানি এবং খালাস করা যায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সাথেও।

বাঁধন ফ্যাশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির জানান, সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের কারফিউ এবং তিনদিনের ছুটি ঘোষণায় আবারও বন্ধ রয়েছে দেশের সব পোশাক কারখানা । এমন পরিস্থিতিতে পোশাক রপ্তানি এবং শ্রমিকের মজুরি পরিশোধ নিয়েও অনিশ্চয়তা দেখছেন গার্মেন্টস মালিকরা।

বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব জানান, অর্থনীতি পঙ্গু হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে কারখানা খুলে দেয়ার আহবান জানিয়েছেন, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রপ্তানি খাতের আরেক সংগঠন বিকেএমএই বলছে, চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে আগামী মৌসুমের প্রায় ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ হাত ছাড়া হতে পারে।

বিকেএমইএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ হাতেম জানান, কারখানা বন্ধের কারণে প্রতিদিন পোশাক খাতে অন্তত ১৬শ কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছে বিজিএমইএ।

আরবি
তৈরি পোশাক (আরএমজি) খাতের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
বাংলাদেশের লাখ লাখ পোশাক শ্রমিক এবং কারখানা মালিকরা বৃহস্পতিবার একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে ভোট দেবেন। তাদের প্রত্যাশা, নতুন সরকার দেশের বৃহত্তম এই শিল্পকে রক্ষা করতে সক্ষম হবে। উল্লেখ্য,...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর