বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পিএম

প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহে বিঘ্নিত সৃষ্টি হয়েছে। এতে হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।

সোমবার পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীস্থ ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরও) হতে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) চট্টগ্রাম এলাকায়, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। 

তবে সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছে বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 

আরবি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর