শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:৩০ এএম

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। সবজির বাজার থেকে শুরু করে মসলার বাজার—সবখানেই অস্বস্তি। শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে, তবে দাম কমেনি।

শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপি এখন প্রতিটি ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, টমেটো, আর কাঁচা মরিচের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

পেঁয়াজ আর আলুর বাজারও ক্রেতাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশি পেঁয়াজ এখন কেজিপ্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, আর আলুর দাম ৭০-৭৫ টাকার নিচে নামছেই না।

মসলার বাজারেও সিন্ডিকেটের কারসাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এলাচ, জিরা, আর গোল মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি এ পরিস্থিতির জন্য দায়ী।

তবে ক্রেতাদের দাবি, অনেক আগেই আমদানিকৃত মসলা বাজারে এসেছে। ডলারের দামের অজুহাতে বেড়েছে পাইকারি বাজারের দাম, যা শিগগিরই খুচরা বাজারেও প্রভাব ফেলবে। মাছ ও মাংসের বাজারেও স্বস্তি নেই। রুই, তেলাপিয়া, পাবদা সবই আগের তুলনায় ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

একাত্তর/আরএ
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর