সবজির দাম নাগালছাড়া!

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম

রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।

চলতি মাসের শুরুতেই প্রতি ডজন ডিমের দাম ছিলো ১২০ টাকা। যা এখন ঠেকেছে ১৫০ টাকায়। অন্যদিকে বাজারে চালের দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেশি। একসাথে সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেড়েছে পেঁয়াজ, আদা, ডাল ও ডিমের দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

চড়া রয়েছে মাছ ও মাংসের দাম। সর্বনিম্ন ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাঙাশ- তেলাপিয়া। আর ৮০০ থেকে শুরু করে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ।

একাত্তর/আরএ
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর