২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.২১ শতাংশ বেশি। এটি এ যাবতকালে যে কোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ সংগ্রহও।

আর বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ১৫,২৭০ কোটি টাকা। এই পরিমাণ ও গত বছরের একই সময়ের তুলনায় বেশি।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসের মোট রাজস্ব ছিলো ৭৫,৫৫৪.৭৮ কোটি টাকা; ২০২৩-২৪ অর্থবছরে ৭৬,০৬৮.৪৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮,৬৩৫ কোটি টাকা।

জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে তিনটি প্রধান রাজস্ব সংগ্রহ খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এগুলো হল-স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি।

স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬ হাজার ৮৩৮.৪৯ কোটি টাকা। এখাতে ২৯.৭৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এই খাতে রাজস্ব ছিলো ২৮ হাজার ৪৪৫.৪১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৪,৫৪৬.৬৫ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৪,০৮০.৮২ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ১৮.২৬ শতাংশ।

আমদানি ও রপ্তানি বিভাগ থেকে আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে সংগ্রহ হয়েছিল ২৪,৬২৫.৪৭ কোটি টাকা। এই খাতেও রাজস্ব আদায় বেড়েছে ১১.৭৪ শতাংশ।

এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধি তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে কর ব্যবস্থার সম্প্রসারণ ও সঠিকভাবে আদায়, কর ফাঁকি রোধকল্পে এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

একাত্তর/আরএ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
মোবাইল ফোনের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংম করা হয়েছে। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০% কমেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর