সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে যখন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রির টিমকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করে, তখন স্থানীয় সময় দুপুর আড়াইটা।


সাউথ আফ্রিকার পর দীর্ঘ ১৬ বছর অপেক্ষা শেষে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে ফেরায় পুরো মাদ্রিদ যেন এখন এক অঘোষিত জাতীয় উৎসবে মেতে উঠেছে!

মাদ্রিদে পা রাখার পর থেকেই স্প্যানিশ তারকাদের জন্য অপেক্ষা করছে এক আঁটসাঁট ও রাজকীয় সব কর্মসূচি। প্রথম অফিশিয়াল স্টপ হিসেবে বিকেল সাড়ে চারটে নাগাদ জারজুয়েলা প্যালেসে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেটিজিয়া সরাসরি বিজয়ী বিশ্বচ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা জানাবেন।


এরপর সন্ধ্যা ৬টায় পুরো টিম পৌঁছাবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 'মনক্লোয়া প্যালেসে'। আলজেরিয়া সফররত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তড়িঘড়ি করে মাদ্রিদে ফিরে এসে নতুন বিশ্বজয়ী বীরদের স্বাগত জানানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন!

তবে ফুটবলপ্রেমীদের জন্য মূল চমকটি অপেক্ষা করছে সন্ধ্যা ৭টায়! মনক্লোয়া প্যালেস থেকে শহরজুড়ে শুরু হবে বিজয়ী দলের ঐতিহাসিক ছাদখোলা বাস প্যারেড। এই প্যারেডের মূল গন্তব্য ও আকর্ষণের কেন্দ্রবিন্দু ঐতিহ্যবাহী ‘প্লাজা দে সিবেলেস’, যেখানে সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয়ে গেছে বিশাল মিউজিক্যাল কনসার্ট ও উল্লাসের ঝঙ্কার।


মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ আলমেদা আনন্দে আত্মহারা হয়ে জানিয়েছেন, পুরো মাদ্রিদ এখন এই অবিস্মরণীয় প্রজন্মকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, গতকাল রাতে হাজার হাজার উল্লাসিত জনতা রাজপথে নেমে এলেও পুরো শহরে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেনি! আজ রাতেও আমরা সব সাজিয়ে রেখেছি এই অমর দলটিকে বরণ করে নেওয়ার জন্য।”

একদিকে রাজপ্রাসাদের লাল গালিচা সংবর্ধনা, অন্যদিকে সিবেলেস স্কয়ারে লাখো দর্শকের ভালোবাসার ঢল, সব মিলিয়ে ২০২৬-এর নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের এই রাজকীয় ‘হোমকামিং’ বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অতি-উত্তেজনাপূর্ণ ও দুর্দান্ত ইতিহাস হিসেবে লেখা হয়ে রইলো!

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর