মিরসরাইয়ে হবে ড্রোন কারখানা, চীনা কোম্পানির সঙ্গে বেপজার চুক্তি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি এরোসিন্থ লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটি ৩৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এরইমধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি সই করেছে এরোসিন্থ। 

বুধবার (৫ নভেম্বর) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং এরোসিন্থ লিমিটেডের প্রতিনিধি হু ড্যানড্যান লিজ চুক্তিতে সই করেন। এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চীনা কোম্পানিটি বছরে এক লাখ ৫০ হাজার ইউনিট ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। যেখানে খেলনা ড্রোন, মাছ ধরার ড্রোন এবং হালকা পণ্য ডেলিভারির জন্য ড্রোন তৈরি থাকবে। এই কর্মযজ্ঞে ৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে অনুমোদিত স্কাইবিজের প্রথম ড্রোন উৎপাদন প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তারা কৃষিতে কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার, পণ্য বিতরণ, সিনেমাটোগ্রাফি এবং ম্যাপিংয়ের জন্য ড্রোন উৎপাদন করবে। এই প্রকল্পগুলো বেপজার শিল্পখাতের বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করছে। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান তার বক্তব্যে উচ্চ-প্রযুক্তির পণ্য উৎপাদনের জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য এরোসিন্থ লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে ছয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করেছে, যদিও উন্নয়ন কাজ এখনও চলমান। এই চালু শিল্পগুলো প্রায় ৪,০০০ শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রায় ১৯.৯২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান শীঘ্রই উৎপাদন শুরু করতে যাচ্ছে, যা বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পভিত্তিকে আরও সম্প্রসারিত করবে বলে জানান সংশ্লিষ্টরা। 

আরবিএস
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর