ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ২০ প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২০টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের আরামকো এবং গানভোর ট্রেডিং থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২৭টি প্রস্তাব অনুমোদন হয়।

এতে কৃষি উৎপাদনে মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং দেশের কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারসহ মোট ৬০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

পাশাপাশি চার কোটি লিটার ভোজ্যতেল এবং সাড়ে ২২ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।  

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ খাল পুনরুদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জরুরি ভিত্তিতে ডিজেল আমদানির ৫টি প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।

আরবিএস
রমজান উপলক্ষ্যে রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ২৮ ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে।
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ শিশু। 
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর