কমিউনিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:১১ পিএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে ওই সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০.৪০ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শেয়ার হোল্ডার;রে উদ্দেশে বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক। কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কমিউনিটি ব্যাংক শুধু মুনাফাই করে না, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা, দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়া, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা এবং মেধাবৃত্তি প্রদানসহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে আসছে।

সভায় শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক কাজী মসিহুর রহমান, মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।

কেএসএইচ
কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তায় বেসরকারী প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সভার আয়োজন করা হয়েছে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভার আয়োজন করা হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর