ব্যাংক টাকা তোলার সীমা বাড়লো

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১১:০৫ পিএম

নিরাপত্তাজনিত কারণে একজন গ্রাহক ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি তুলতে পারবে না। শনিবার সব ব্যাংকের এমডিকে এ নির্দেশনা দিয়ৈছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে চেকের মাধ্যমে দুই লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে।

চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিন দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।

ওই দিন নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করার কথা জানানো হয়।

ব্যাংকাররা বলছেন, গত ৫ আগস্ট রাজনেতিক পটপরিবর্তনের পর রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ ওই নির্দেশনা দেয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (বিএফআইইউ) দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক লেনদেনে অতিরিক্তি সতর্কতা অবলম্বন করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকগুলোর প্রধান অর্থপাচার নিরোধ কর্মকর্তাদের সঙ্গে সভা করে ওই নির্দেশনা দেয় বিএফআইইউ।

কেএসএইচ
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর