১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৮৮৫ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত এই দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে কমানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত দই জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এলপিজি ও অটোগ্যাসের দাম অপরিবর্তিত রেখে আবারও নতুন মূল্য নির্ধারণ করল সংস্থাটি।

একাত্তর/এসি
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এপ্রিল মাসে দ্বিতীয় দফায় ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক...
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল চার টাকা ২১ পয়সা বাড়লো। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা...
ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করতে না পারায়, সিলিন্ডারের দাম বেড়েছে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। সরবরাহ কম থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলেও মনে করছেন তিনি।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর