ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নৈতিক সমর্থন অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যুকরণ সহজতর করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময়ে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জোরালো জনমত ও সমর্থন আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। 

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

তিনি ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা কামনা করেন।

আরবিএস
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর...
জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
শীতকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক...
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক...
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর