সেপ্টেম্বর মাসের জন্য এলপি গ্যাসের দাম কমলো

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো এক হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যের সিদ্ধান্ত জানায়। এতে আরও জানানো হয়, সন্ধ্যা থেকেই নতুন এই সমন্বিত দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্য প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তার আগে জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৫২৮ টাকা। যদিও জুলাই মাসে এর আগের মাসের (জুন) এক হাজার ৮৮৫ টাকা থেকে একলাফে ৩৫৭ টাকা কমানো হয়েছিলো।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কিছুটা কমিয়েছে কমিশন। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা, যা এতোদিন ছিলো ৭৩ টাকা ৬৭ পয়সা। জুলাই মাসে এই অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিলো ৭০ টাকা ৪০ পয়সা।

এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম (সৌদি সিপি) এবং সংশ্লিষ্ট অন্য আনুষঙ্গিক ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের এই দর নির্ধারণ করে থাকে বিইআরসি।

একাত্তর/এসি
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি...
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল চার টাকা ২১ পয়সা বাড়লো। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা...
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর