শীর্ষ সন্ত্রাসী মামুনের গাড়ি থামিয়ে গুলি, আহত তিন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনের মাইক্রোবাস থামিয়ে তাকে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

এ সময় পথচারীসহ আরও দুজন গুলিবিদ্ধ হন। মামুনের এক সময়ের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এ হামলা চালাতে পারে ধারণা করছে পুলিশ।

শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত মামুন ও ইমন দুইজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ২০ বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর কয়েকদিন আগেই মামুন ছাড়া পেয়েছে মামুন। ইমন এখনও কারাগারে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ গোলাগুলি এ ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় বাইকে আসা বেশ কয়েকজন যুবক একটি মাইক্রোবাস থামাচ্ছেন। এরপর চালানো হয় গুলি।

গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে একজনকে কোপাতে দেখা যায়। এলোপাতাড়ি গুলিতে আরও দুই পথচারী আহত হন।

এদের মধ্যে ভুবন চন্দ্র শীল নামের একজন আইনজীবীর মাথায় গুলি লেগেছে। তিনি একটি ভাড়া করা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। গোলাগুলির মাঝখানে পড়ে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। এছাড়া গুলিবিদ্ধ হন আরিফুল নামে আরও এক পথচারী।

গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেন, সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের বেশি কারাগারে থেকে তিন মাস আগে বের হয়েছে মামুন।

‘সোমবার রাতে পিয়াসী বারে গিয়েছিলেন। তারপর সেখান বের হয়ে যাওয়ার সময় বিজি প্রেসের সামনে দুটি হোন্ডায় এসে তার ওপর আক্রমণ করে।‘

ডিবি পুলিশ জানায়, মামুনকে লক্ষ্য করেই হামলা চালায় সন্ত্রাসীরা। কারাবন্দি ইমন তাকে হত্যার হুমকি দিয়েছিলো বলেও জানায় পুলিশ।

ডিবির প্রধান হারুন বলেন, মামুন আমাদেরকে বলেছে যে, আদালতে হাজিরার সময় তার সঙ্গে যখন দেখা হয় তখন ইমন তাকে বলেছিল তাকে দেখে নেবে। সেটা ১২ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর তার ওপর হামলা হয়।

তবে ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন গোয়েন্দা প্রধান।

আরবি
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর