রত্নার অপেক্ষা ফুরালো, ভুবন পাড়ি দিলেন অন্য ভুবনে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের স্ত্রী রত্না রানী এক সপ্তাহ ধরে স্বামী সুস্থতার জন্য অপেক্ষা করছিলেন। বাবার সুস্থতার জন্য অপেক্ষায় ছিলেন মেয়ে ভূমিকা ও পরিবার। অবশেষে তাদের অপেক্ষার প্রহর ফুরালো, ভুবন পাড়ি জমালেন অন্য ভুবনে। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

ভুবনের চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, মাথায় লাগা গুলি বের করতে গেলে তার ব্রেনের যে চার শতাংশ রেসপন্স ছিল, সেটিও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর বারিধারার গোমতী টেক্সটাইল লিমিটেডের অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন আইনজীবী ভুবন। এতে আহত অপর দুই জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও লাইফ সাপোর্টে নিতে হয় ভুবনকে।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ভুবনের স্ত্রী রত্না রানী শীলে হত্যাচেষ্টা মামলায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন বলে জানা গেছে। 

একাত্তর/এসি
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর