এসএ পরিবহনের গোডাউনে আগুনের শুরু বিস্ফোরক পণ্য থেকেই 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম

কাকরাইলে, কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস. এ. পরিবহনের গোডাউনে লাগা আগুনের শুরু বিস্ফোরক পণ্য থেকেই বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গোডাউনটিতে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা ছিলো না বলেও জানায় তারা। 

আগুন লাগার পর দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

থেমে থেমে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের গোডাউন বিস্ফোরনের শব্দে কেঁপে উঠতে থাকে। সকাল ১০টার দিকে ভবনটির নিচ তলায় থাকা গোডাউনে আগুন লাগে।

অল্প সময়ের মধ্যেই আগুনে পুড়ে যায় একটি কক্ষের প্রায় সব মালামাল। খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে আসে দমকল বাহিনী। আগুনের তীব্রতা বাড়ায় একে একে যোগ হয় ১২টি ইউনিট। প্রায় আটচল্লিশ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিলো পোড়া কাপড়, ওষুধ ও বিভিন্ন কেমিক্যাল। একই কক্ষে ছিল বিস্ফোরক জাতীয় পণ্যও। 

ফায়ার সার্ভিস বলছে, সাধারণ মালামালের সাথে বিস্ফোরক জাতীয় দ্রব্য রাখাটা অপরাধ। তারওপর আগুন নেভানোর কোন ব্যবস্থাও সেখানে ছিলোনা। 

এ বিষয়ে এসএ পরিবহনের কোন বক্তব্য পাওয়া যায়নি। তাই আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন তথ্য মিলছেনা। 

 

একাত্তর/এআর
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
রাজধানীর মহাখালীতে একটি চার তলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর