রাজধানীতে স্ত্রীর গলাকেটে পাশেই শুয়ে ছিলেন স্বামী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম

রাজধানীতে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছেন তার স্বামী। হত্যার পর তিনি স্ত্রীর লাশের পাশেই শুয়ে ছিলেন। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজাবাজার এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম কানিজ ফাতেমা (৪২)। তিনি কুমিল্লার বাংগড়া উপজেলার মোসলে উদ্দিনের মেয়ে। কানিজ ঢাকায় স্বামীর সঙ্গে থাকতেন। আটক স্বামীর নাম আলামিন।

নিহতের ছোট ভাই মনিরুজ্জামান জানান, ভাগনে ফোন করে জানায় তাদের রুম বাহির থেকে বন্ধ করা। খবর পেয়ে ভগ্নিপতির বাসায় গিয়ে তাদের উদ্ধার করা হয়। কিন্তু বোন ও ভগ্নিপতির দরজার ভেতর থেকে বন্ধ করা ছিল। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। গিয়ে দেখা যায়,  বোন বিছানায় কাঁথা মোড়ানো ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে ভগ্নিপতি আলামিন শুয়ে আছেন। 

তিনি আরও জানান, কিছু দিন আগে তারা ওমরা হজ করে দেশে আসেন। তখন থেকে ফাতেমা বাবারবাড়ি বাসাবো কদমতলায় থাকছিলেন। তাদের মধ্যে কলহ ছিল।  ভগ্নিপতি ফাতেমা সন্দেহ করতেন। কয়েকদিন আগে সে স্বামীর বাসায় আসে। 

তার দাবি, গত রাত থেকে সকাল ৯টার কোনো এক সময় ফাতেমাকে হত্যা করা হয়েছে। পরে আলামিনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবিনা আউয়াল জানান, ওই নারীর গলার নিচে কয়েকটি কাটা চিহ্ন ও ছিদ্র রয়েছে। এছাড়া শরীরে আঁচড়ের চিহ্নও পাওয়া গেছে। মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আপিল গ্রহণ করেন।...
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত বলে উল্লেখ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর