মহাখালীর খাজা টাওয়ারে আগুন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:১৮ পিএম

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, শুরুতে অগ্নিকাণ্ডের খবরের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও তীব্রতা বাড়ায় তাদের সাথে কয়েক ধাপে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এদিকে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেখা যায়, আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন দেয়াল বেয়ে ভবনের বাইরে এসির ওপরে বসে আছেন। তাছাড়া ভেতরে আটকে পড়া অনেককে দেখা গেছে। ধোঁয়ায় মধ্যে তারা মোবাইলের ফ্লাশ লাইট জ্বেলে উদ্ধার কর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

একাত্তর/আরএ
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর