যে বাসে আসলো সেটাই ভেঙে ফেললো বিএনপি কর্মীরা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৩৭ পিএম

রাজধানীর কাকরাইল মসজিদের কাছে মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাস ভাঙচুর করা হয়েছে। একই সময়ে রাজধানীর মিন্টো রোডের সার্কিট হাউজের সামনে একটি পিকআপ ভাঙচুর হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এই বাস ও পিকআপে বিএনপি কর্মীরা সমাবেশ স্থলে পৌঁছায় এবং নেমে নিজেরাই গাড়ি ভাঙচুর করে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীতে সাধারণ যাত্রী চলাচলের একটি বাস ভাঙচুর করা অবস্থায় রাস্তায় রয়েছে। গাড়ির কাঁচ রাস্তায় পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কর্মীদের বহন করে আসছিলো এমন একটি বাস কাকরাইলে ভেঙে ফেলা হয়েছে।

সড়কে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা ঘটনা বিবরণ দিয়ে জানান, এটা বিএনপির অভ্যন্তরের কোন সমস্যার কারণে যারা বাসে করে এসেছিল তারাই বাসটি ভাঙচুর করেছে। এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে বড় রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার শঙ্কায় গণপরিবহন চলাচল বন্ধ করে রেখেছে বাস মালিকেরা। যে গাড়িগুলো চলছে, সেগুলোতে ছিলো যাত্রীদের অস্বাভাবিক চাপ।

গণপরিবহন চালকরা বলছেন, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না তারা। ভিক্টোরিয়া ক্লাসিকের এক বাসচালক জানান, অধিকাংশ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন।

এদিকে সমাবেশের অনুমতি না থাকার পরেও সকাল ১০টা থেকেই জামায়েতের নেতাকর্মীরা আরামবাগ মোড়ে জড়ো হতে থাকে। আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এআরএস
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর