গুলিস্তানে বাসে আগুন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

বিএনপি-জামায়াতেসহ বেশ কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে ওই বাসটিতে আগুন দেওয়া হয়। যাত্রীবাহী বাসটি  মনজিল পরিবহনের।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আমরা ওই  বাসে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রনে আসেনি।

এদিকে সন্ধ্যায় আধা ঘণ্টার মধ্যে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, গাউছিয়া মার্কেটের সামনে এবং রাত আটটার দিকে সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ রোডে মোট তিনটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গাউছিয়া মার্কেটের সামনে সাড়ে সাতটার সময় মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

ঠিক পাঁচ মিনিটের মাথায় এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস খবর পায়, রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টানা তিন দিনের অবরোধ শেষে বৃহস্পতিবার নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গে আন্দোলনে থাকা বেশ কয়েকটি দল।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপিকর্মীরা। এসব ঘটনার মধ্যেই রোববার সারাদেশে হরতাল দেয় বিএনপি-জামায়াত।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৮২টি স্থানে আগুন দেওয়ার খবর পেয়েছে তারা। এর মধ্যে ৬৮টি ঘটনায় পোড়ানো হয়েছে যানবাহন। এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের।

একাত্তর/এসি
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর